প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গ্যাভিন জে ওয়াকার। সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ২৩১তম সভায় তাঁকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ওয়াকার ২০০৫ সালের ২৩ অক্টোবর সিঙ্গার বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন। এর আগে তিনি সিঙ্গার এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ লাভ করেন। সিঙ্গার এশিয়ায় যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার বিভিন্ন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ছিলেন।
বিজ্ঞপ্তি