সিঙ্গারের বিক্রি বেড়েছে ২৭ দশমিক ৭ শতাংশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের প্রথম প্রান্তিকের ফলাফল ঘোষণা করেছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। প্রথম প্রান্তিকে সিঙ্গারের বিক্রি ২৭ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০ কোটি টাকা। এ অর্জন সম্ভব হয়েছে স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ, নতুন বিপণন উদ্যোগ এবং অনেক নতুন পণ্যের সমারোহের মাধ্যমে। প্রথম প্রান্তিকের ওপর আলোকপাত করতে গিয়ে সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান গ্যাভিন ওয়াকার এক বিবৃতিতে বলেন, ‘প্রথম প্রান্তিকে বিক্রি বৃদ্ধি ছিল উল্লেখযোগ্য অর্জন। উচ্চ মার্জিন, নিম্ন পরিচালন ব্যয়, সুদের নিম্ন হার এবং নতুন নতুন উৎপাদনমুখী কার্যক্রম ভবিষ্যতের সম্ভাবনার দুয়ার খুলে দেবে। বিজ্ঞাপন কার্যক্রমে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর আশা করছি।’ বিজ্ঞপ্তি।