সিঙ্গারের বিশেষ সাধারণ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের বিশেষ সাধারণ সভা গতকাল বৃহস্পতিবার রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।ওই সভায় শেয়ারধারীরা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুসারে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকা করার বিশেষ সিদ্ধান্ত অনুমোদন করেন। সভায় সভাপতিত্ব করেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান মাহবুব জামিল।এ সময় কোম্পানির পরিচালক ও সিএফও আকরাম উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম হামিম রাহমাতউল্লাহ, কোম্পানি সচিব মোহম্মদ সানাউল্লাহ ও পরিচালক সাজিদুর রহমান খান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।