সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে শীর্ষস্থানীয় ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স রিটেইলার সিঙ্গারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগামী দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল সোমবার রাজধানীর গুলশানে সিঙ্গার বাংলাদেশের করপোরেট অফিসে এক অনাড়ম্বর পরিবেশে সাকিব আল হাসান ও সিঙ্গারের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ এম হামিম রাহমাতুল্লাহ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিঙ্গারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।