সিঙ্গারের ২২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গারের ৩৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডাররা কোম্পানির ২০১৪ সালের জন্য ঘোষিত মোট ২২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেন। সিঙ্গারের চেয়ারম্যান মাহবুব জামিল ওই সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত ছিলেন সিঙ্গারের ইনডিপেনডেন্ট ডিরেক্টর মাসুদ খান, ডিরেক্টর গেলমার্ট এম গ্যালেকানাও, ডিরেক্টর-সিঙ্গার বাংলাদেশ লিমিটেড অ্যান্ড প্রেসিডেন্ট-সিঙ্গার এশিয়া লিমিটেড গ্যাভিন জে ওয়াকার, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও এ এম হামিম রাহমাতউল্লাহ, চেয়ারম্যান মাহবুব জামিল, ডিরেক্টর অ্যান্ড কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সানাউল্লাহ্ প্রমুখ। বিজ্ঞপ্তি।