সিটি আর্থিক কুইজ প্রতিযোগিতায় আইবিএ বিজয়ী
সিটি আর্থিক কুইজ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) বিজয়ী হয়েছে। তারা এই পর্বে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মুখোমুখি হয়।গত সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।সিটিব্যাংক এনএ বাংলাদেশ তৃতীয়বারের মতো প্রতিযোগিতার আয়োজন করে। অংশীদার ছিল নর্থসাউথ বিশ্ববিদ্যালয় এবং চ্যানেল আই। প্রতিযোগিতায় দেশের শীর্ষস্থানীয় ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।চূড়ান্ত পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাফিজ জি এ সিদ্দিকী এবং বাংলাদেশের সিটি কান্ট্রি অফিসার মামুন রশীদ।চূড়ান্ত পর্বের বিজয়ী আইবিএ তিন হাজার মার্কিন ডলার এবং রানার্স আপ নর্থসাউথ বিশ্ববিদ্যালয় দেড় হাজার মার্কিন ডলারের চেক পেয়েছে। বিজ্ঞপ্তি।