সিটি এশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তার ঢাকা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ও বাণিজ্যিক ব্যাংকিংয়ের প্রধান গৌরাঙ্গ হাত্তাঙ্গদি এক দিনের সফরে গতকাল বুধবার ঢাকা এসেছেন।গৌরাঙ্গ হাত্তাঙ্গদি বাংলাদেশে সিটির ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ গ্রাহকদের সঙ্গেও মতবিনিময় করবেন।১৯৮৯ সালে গৌরাঙ্গ হাত্তাঙ্গদি মুম্বাইয়ে সিটিব্যাংকে যোগ দেন। তিনি করপোরেট ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে কাজ করেন। ২০০২ সালে তিনি ভারতে সিটিব্যাংকের বাণিজ্যিক ব্যাংকিং গ্রুপের প্রধান নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি গুয়াংডং ডেভেলপমেন্ট ব্যাংকে ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন। এরপর ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আবার সিটিতে চলে আসেন। বিজ্ঞপ্তি।