সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান
সিটি ফাউন্ডেশন আয়োজিত ১১তম সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার পেতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র বাছাই ও মূল্যায়নপ্রক্রিয়া শেষে আগামী এপ্রিল নাগাদ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
মোট পাঁচটি বিভাগে (২টি প্রতিষ্ঠান ও ৬ জন উদ্যোক্তা) এ পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে চার লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা চার লাখ টাকা, বছরের শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা ও বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা সাড়ে তিন লাখ টাকা করে, বছরের শ্রেষ্ঠÿক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা তিন লাখ টাকা পাবেন।
এ ছাড়া বছরের শ্রেষ্ঠÿক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলাÿক্ষুদ্র উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ কৃষি ক্ষুদ্র উদ্যোক্তা বিভাগের প্রত্যেক রানারআপ পাবেন এক লাখ টাকা করে।
এই পুরস্কার দেওয়ার দায়িত্বে আছে সিটিব্যাংক এনএ, বাংলাদেশ; ক্ষুদ্র অর্থায়নকারী প্রতিষ্ঠান সাজেদা ফাউন্ডেশন এবং ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থাসমূহের নেটওয়ার্কিং সংস্থা ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ)। সহযোগী হিসেবে রয়েছে দ্য ডেইলি স্টার ও চ্যানেল আই।
পুরস্কার পাওয়ার জন্য ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের পাশাপাশি এবার ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণগ্রহণকারী গ্রাহকেরাও আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তি।