সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের বিজয়ী নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার বিজয়ীদের নাম নির্ধারণ করেছে সিটি ব্যাংক এনএ বাংলাদেশ। চ্যানেল আইয়ের সম্মেলনকক্ষে ফাইনাল অ্যাডভাইজরি কাউন্সিলের বৈঠকে সম্প্রতি একাদশ বারের মতো এই নাম নির্ধারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, চ্যানেল আইয়ের পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী, বেসরকারি সংস্থা আশার সিনিয়র ডেপুটি প্রেসিডেন্ট আবদুল আজিজ, সিটি ব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ প্রমুখ। বিজ্ঞপ্তি।