সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের উপদেষ্টা পরিষদের সভা
সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার-২০১০-এর উপদেষ্টা পরিষদের দ্বিতীয় ও সর্বশেষ সভা সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।সভায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কারের উপদেষ্টা পরিষদের সভাপতি ওয়াহিদউদ্দিন মাহমুদ সভাপতিত্ব করেন।এতে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান ও সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান; এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ নূরুন নবী তালুকদার; শক্তি ফাউন্ডেশন ফর ডিস্যাডভান্টেজড উইমেনের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক হুমায়রা ইসলাম; সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সারওয়ার আহমেদ; মেটলাইফ অ্যালিকোর মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম; বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর মুস্তাফিজুর রহমান; ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের নির্বাহী পরিচালক মুহাম্মদ আবদুল আওয়াল এবং সিটিব্যাংক এনএ, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সিটি কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ উপস্থিত ছিলেন।ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম এবং সিটিব্যাংক এনএ, বাংলাদেশ যৌথভাবে ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার-২০১০ অনুষ্ঠানের আয়োজন করছে। এই প্রতিযোগিতায় মোট ১০৮টি আবেদনপত্র জমা পড়ে।চারটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হচ্ছে—‘কৃষি খাতে বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’, ‘বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা’, ‘বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা’ ও ‘বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা’।উপদেষ্টা পরিষদ প্রতি বিভাগে বিজয়ী চূড়ান্ত করেছে। শিগগির ঢাকায় বিজয়ীদের আনুষ্ঠানিকভাবে সম্মাননা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি।