সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার-১৫-এর কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার প্রদানের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদসহ (মাঝে) অন্যরা l ছবি: সিটিব্যাংক, এনএ
সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার প্রদানের ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদসহ (মাঝে) অন্যরা l ছবি: সিটিব্যাংক, এনএ

দেশের সেরা ক্ষুদ্র উদ্যোক্তাদের পুরস্কৃত করতে ‘সিটি ক্ষুদ্র উদ্যোগ পুরস্কার ২০১৫’-এর কার্যক্রম শুরু হয়েছে। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার কার্যালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পুরস্কার কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়া হয়। বহুজাতিক সিটি ব্যাংক এনএর বিশেষায়িত সংস্থা সিটি ফাউন্ডেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন যৌথভাবে এ পুরস্কার দেবে।
মোট পাঁচটি বিভাগে আলাদা অঙ্কের অর্থসহ পুরস্কার দেওয়া হবে। বিভাগগুলো হলো ‘বছরের শ্রেষ্ঠ সৃজনশীল ঋণ প্রদানকারী সংস্থা, (পুরস্কারের মূল্যমান ৪ লাখ টাকা); বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা (৩ লাখ টাকা); বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র কৃষিÿউদ্যোক্তা (সাড়ে ৩ লাখ টাকা); বছরের শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে ৩ লাখ টাকা) এবং বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা (সাড়ে ৪ লাখ টাকা)। এ ছাড়া বছরের শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা, শ্রেষ্ঠ মহিলা ক্ষুদ্র উদ্যোক্তা এবং শ্রেষ্ঠ ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা বিভাগের প্রত্যেক রানারআপ পাবেন এক লাখ টাকা করে।
সংবাদ সম্মেলনে পুরস্কার দেওয়ার জন্য গঠিত পরামর্শক পর্ষদের চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকিয়া আফজাল রহমান, সিটি ব্যাংক এনএর ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ, সাজেদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজ্জা কবির, সিডিএফের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।