সিটি গ্রুপ ও সিয়াম সিটি সিমেন্টের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক প্রতিষ্ঠান সিয়াম সিটি সিমেন্ট বাংলাদেশ ও স্থানীয় সিটি গ্রুপ সম্প্রতি একটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী সিটি গ্রুপের বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প নির্মাণে সিয়াম সিটির সিমেন্ট ব্যবহার করা হবে। সিটি গ্রুপের পরিচালক শম্পা রহমান এবং সিয়াম সিটি সিমেন্টের বিক্রয় ও বিপণন পরিচালক স্টার জিংকেওয্যায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় সিটি গ্রুপের পরিচালক মো. হাসান, পরিকল্পনা ও উন্নয়ন পরিচালক ইমরান উদ্দিন এবং সিয়াম সিটি সিমেন্টের এজিএম শহিদুজ্জামান রাজ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি