সিটি গ্রুপ নতুন চিনি পরিশোধন কারখানা স্থাপন করল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপসী শিল্প এলাকায় সিটি গ্রুপ সম্প্রতি ‘সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামের নতুন একটি চিনিকল স্থাপন করেছে। এই প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্যের ব্র্যান্ড নাম হবে ‘তীর চিনি’।সিটি গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এই কারখানায় দৈনিক পাঁচ হাজার মেট্রিক টন পরিশোধিত চিনি উৎপাদন করা হবে। নতুন অঙ্গপ্রতিষ্ঠানটিকে সিটি গ্রুপ বিশ্বের বৃহত্তম সুগার রিফাইনারি প্ল্যান্ট বা বিশ্বের বৃহত্তম চিনি পরিশোধন কারখানা বলে দাবি করেছে।এ প্রসঙ্গে সিটি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান বলেন, ‘বিষয়টি শুধু আমাদের নয়, দেশের জন্যও গর্বের।’