সিটি গ্রুপের তীর হোল হুইট আটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি গ্রুপ নিয়ে এল পূর্ণ গমের তৈরি তীর হোল হুইট আটা। গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে এ আটার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের ডিরেক্টর মোহাম্মদ হাসান ও শম্পা রহমান এবং বুলার বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ ইমরান উদ্দিনসহ সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোম ইকোনমিকস কলেজের সাবেক অধ্যক্ষ এবং খাদ্য ও পুষ্টি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহীন আহমেদ। এ ক্যাম্পেইনের কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করছে ফারেনহাইট মার্কেটিং কমিউনিকেশনস লিমিটেড। সারা দেশে সব রিটেইল ও সুপার শপে একযোগে পাওয়া যাবে তীর হোল হুইট আটা। বিজ্ঞপ্তি