সিটি গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তা এখন ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি গ্লোবাল ব্যাংকিংয়ের পাবলিক সেক্টর গ্রুপের ব্যব-স্থাপনা পরিচালক ও বৈশ্বিক যুগ্ম প্রধান মার্ক রেনটন দুই দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন।ঢাকায় অবস্থানকালে রেনটন সরকারি কর্মকর্তা, ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং বাংলাদেশে সিটির কার্যক্রম সম্প্রসারণের বিভিন্ন দিক খতিয়ে দেখবেন। রেনটন ২৩ বছর ধরে সিটি গ্রুপে কর্মরত রয়েছেন।রেনটনের সঙ্গে আরও এসেছেন সিটির পাবলিক সেক্টর গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান মাইকেল জে পাউলস। তিনি ২০০১ সালে সিটিগ্রুপে যোগদান করেন। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।