সিটি জেনারেল ইনস্যুরেন্সের শাখা বন্ধ করল আইডিআরএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত হারে কমিশন দেওয়ার কারণে সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানির ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ শাখা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।এটি বাংলাদেশে আইন লঙ্ঘনের দায়ে কোনো বিমা কোম্পানির শাখা কার্যালয় বন্ধ হওয়ার প্রথম ঘটনা।এ ছাড়া কোম্পানি, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং শাখা ব্যবস্থাপককে সাড়ে ছয় লাখ টাকা জরিমানাও আরোপ করেছে আইডিআরএ। ৭ জুন আইডিআরএর কার্যালয়ে অনুষ্ঠিত এক শুনানিতে সংস্থাটি এই সিদ্ধান্ত নিয়ে কোম্পানি কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে। এর মধ্যে সিটি জেনারেল ইনস্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা, এমডি মো. সুজাউদ্দিন আহমেদকে এক লাখ টাকা এবং বঙ্গবন্ধু এভিনিউ শাখার ব্যবস্থাপক এ কে শরীফুল আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।