সিটি বাংলাদেশের পুরস্কার লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটিব্যাংক এনএ, বাংলাদেশকে টানা দশমবারের মতো করপোরেট ও ইনস্টিটিউশনাল ডিজিটাল ব্যাংকিং বিভাগে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিজিটাল ব্যাংকের স্বীকৃতি দিয়েছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। এ ছাড়া সিটি অস্ট্রেলিয়া, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, ফিলিপাইন, থাইল্যান্ড ও ভিয়েতনামেও ১৪টি পুরস্কার পেয়েছে। সিটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিশ্বসেরা করপোরেট ও ইনস্টিটিউশনাল ডিজিটাল ব্যাংকিং বিভাগে পাঁচটি আঞ্চলিক সাব-ক্যাটাগরিতে পুরস্কার লাভ করেছে। পুরস্কারগুলো হলো শ্রেষ্ঠ উদ্ভাবনী ডিজিটাল ব্যাংক, শ্রেষ্ঠ অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট, শ্রেষ্ঠ অনলাইন ট্রেজারি সার্ভিসেস, শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং ও শ্রেষ্ঠ মোবাইল ব্যাংকিং অ্যাপ।  সিটি বাংলাদেশের টিটিএস-প্রধান মইনুল হক বলেন, সর্বোৎকৃষ্ট প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে সিটি উদ্ভাবনী সমাধান নিয়ে আসে। বিজ্ঞপ্তি