সিটি ব্যাংক, ফিডেলিটি অ্যাসেট ও স্ট্যান্ডার্ড ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ,ফিডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড ১৫ শতাংশ শেয়ার লভ্যাংশ এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ২৮ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সিটি ব্যাংক: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ জুন দুপুর ১২টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ২০ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৫৯.৩৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২৯৬.২৩ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ২০৫.১৯ টাকা।ফাইডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন সকাল ১০টায় ঢাকার পুরাতন বিমানবন্দর রোডে ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১৮ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ১৯.৮৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ২১৪.২১ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ৬.৭০ টাকা।স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড: প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ মে বেলা ১১টায় ঢাকার শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এজিএমের রেকর্ড ডেট ১০ এপ্রিল। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ওই সময়ে শেয়ারপ্রতি আয় ৪৩.১৫ টাকা, শেয়ারপ্রতি মোট সম্পদমূল্য ১৭৭.২৮ টাকা এবং নেট ওপেনিং ক্যাশ ফ্লো ১০৫.৮৪ টাকা।