তৈরি পোশাক খাতের উন্নয়ন, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা সমস্যা সমাধানের জন্য পাঁচ বছর মেয়াদের চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। চুক্তি অনুযায়ী সিটি ব্যাংক পাঁচ বছরে আইএফসি থেকে এক কোটি মার্কিন ডলার ঋণ সাহায্য পাবে। সিটি ব্যাংকের গুলশানের প্রধান কার্যালয়ে ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল আর কে হুসেইন এবং আইএফসির পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন গ্রুপ, দক্ষিণ এশিয়া) মিস ইনেসা টলোকোন্নিকোভা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সিটি ব্যাংকের এএমডি ও প্রধান ঝুঁকি ব্যবস্থাপনা কর্মকর্তা ফারুক এম আহমেদ, ডিএমডি ও হেড অব হোল সেল ব্যাংকিং ডিভিশন শেখ মোহাম্মদ মারুফ এবং আইএফসির ঊর্ধ্বতন কান্ট্রি অফিসার এম রেহান রশীদ ও ঊর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা এহসানুল আজিম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি