প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের অর্থনীতির সম্ভাবনাময় দিকগুলো নিয়ে গত বৃহস্পতিবার ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সিটি ব্যাংক ও ইউরোমানি। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। আরও উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, পারটেক্স-স্টার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সিটি ব্যাংকের পরিচালক আজিজ আল কায়সার, আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ের্নার, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান মনসুর প্রমুখ। বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি সম্পদ, ভৌত-অবকাঠামো, আর্থিক অন্তর্ভুক্তি, বৈদেশিক বিনিয়োগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয় নিয়ে ওই গোলটেবিল আলোচনায় বিচার-বিশ্লেষণ করা হয়। বিজ্ঞপ্তি।