সিটি ব্যাংক-এফএমও, ডাচ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে ঋণচুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটি ব্যাংক সম্প্রতি এফএমও, ডাচ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে একটি ঋণচুক্তি স্বাক্ষর করেছে। এর আওতায় সিটি ব্যাংককে তিন কোটি মার্কিন ডলার ঋণ দেবে এফএমও। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং এফএমওর এশিয়া মহাদেশীয় হেড অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন মারনিক্স মনসফোর্ট নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে ঢাকায় নেদারল্যান্ডস দূতাবাসের শার্জ দ্য অ্যাফেয়ার্স মার্টিন ভেনহুগস্ট্রাটেন, সিটি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ শোয়েবসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি