সিটি ব্যাংক ও অটবির মধ্যে চুক্তি স্বাক্ষর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ও অটবির মধ্যে ফ্লেক্সিবাই বিষয়ে সম্প্রতি একটি চুক্তি হয়েছে।এ চুক্তির ফলে আমেরিকান এক্সপ্রেস কার্ডধারী প্রত্যেক গ্রাহক দেশব্যাপী অটবির শাখাগুলো থেকে শূন্য শতাংশ সুদে ৩ থেকে ১২ মাসের মধ্যে কিস্তিতে অর্থ সুদ পরিশোধের সুযোগ উপভোগ করতে পারবেন।সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (অপারেশন) ও প্রধান যোগাযোগ কর্মকর্তা মাসরুর আরেফিন, জনসংযোগ প্রধান মির্জা গোলাম ইয়াহিয়া, কার্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাজহারুল ইসলাম এবং অটবির দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাব্যবস্থাপক (সিআরএম-রিটেইল) মো. শামসুদ্দোহা শিমুল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।