প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক লিমিটেড ও আনোয়ার ল্যান্ডমার্কের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সিটি ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং সিটিজেম-এর গ্রাহকেরা আনোয়ার ল্যান্ডমার্কের ফ্ল্যাট/বাড়ি কেনার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। সুবিধাগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া ভ্রমণের রিটার্ন টিকিট, খ্যাতনামা স্থাপত্য সংস্থার মাধ্যমে ফ্রি ইন্টেরিয়র ডিজাইনের পরামর্শ, ফ্রি পার্কিং সুবিধা, ফ্রি কিচেন কেবিনেট ইত্যাদি। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও আনোয়ার ল্যান্ডমার্কের নির্বাহী পরিচালক সেলিনা তারেক চুক্তিতে স্বাক্ষর করেন। বিজ্ঞপ্তি