সিটি ব্যাংক ও উত্তরা ক্লাব চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও উত্তরা ক্লাবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত একটি চুক্তির আওতায় ক্লাবটির সদস্যরা এখন থেকে তাঁদের মেম্বারশিপ ফি এবং অন্যান্য অর্থ পরিশোধ করার জন্য সিটি ব্যাংকের ‘সিটিটাচ’ ইন্টারনেট ব্যাংকিং সেবা পাবেন। সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং উত্তরা ক্লাবের সভাপতি নাসির ইউ মাহমুদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর করেন সিটি ব্যাংকের চিফ ইনফরমেশন অফিসার কাজী আজিজুর রহমান ও উত্তরা ক্লাবের মেম্বার-ইন-চার্জ (অ্যাডমিন) ইফতেখার মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, উত্তরা ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য মো. ইকবাল হোসেন, মো. নূরুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।