প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও এজি অটোমোবাইলসের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। চুক্তির আওতায় সিটি ব্যাংকের গ্রাহকেরা এজি অটোমোবাইলসের নতুন ব্র্যান্ডের ফোর্ড গাড়ি ১১ শতাংশ সুদে কেনার ও ‘জিরো’ প্রসেসিং ফির সুবিধা পাবেন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও এজি অটোমোবাইলসের পরিচালক (অপারেশনস) ইউসুফ আমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিজ্ঞপ্তি।