প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও এমিরেটসের মধ্যে সম্প্রতি কার্ড অ্যাকোয়ারিং-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন এবং বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার খালিদ হাসান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম, এমিরেটসের ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার রফিকুল ইসলাম, সেলস ম্যানেজার ইসমাইল ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক এমিরেটস বাংলাদেশের প্রথম ও একমাত্র কার্ড অ্যাকোয়ারার হওয়ার গৌরব অর্জন করল। বিজ্ঞপ্তি