সিটি ব্যাংক ও গুলশান ক্লাবের মধ্যে কার্ড গ্রহণসংক্রান্ত চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক লিমিটেড ও গুলশান ক্লাবের মধ্যে সম্প্রতি আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড এবং ভিসা ক্রেডিট ও ডেবিট কার্ডের বিষয়ে একটি চুক্তি হয়েছে।এ চুক্তির ফলে গুলশান ক্লাবের সদস্যরা আমেরিকান এক্সপ্রেস ও ভিসা কার্ড ব্যবহার করে ক্লাবের সুবিধাদি উপভোগ করতে পারবেন।সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার এবং গুলশান ক্লাবের সভাপতি রুবেল আজিজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে সই করেন।চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গুলশান ক্লাবের সদস্য (অর্থ) রিয়াজ উর রহমান ও সদস্য (প্রশাসন) খাজা শফিকুর রহমান এবং সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রায়হান-উল-আমীন ও হেড অব রিটেইল ব্যাংকিং মাসরুর আরেফিন। বিজ্ঞপ্তি।