প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংক ও গ্রামীণফোনের মধ্যে কালেকশন-সংক্রান্ত একটি চুক্তি সম্প্রতি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সোহেল আর কে হুসেইন এবং গ্রামীণফোণের চিফ ফিন্যান্সিয়াল অফিসার দিলীপ পাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, ক্যাশ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান তাহসিন হক প্রমুখ। বিজ্ঞপ্তি।