সিটি ব্যাংক ও জিএমজি এয়ারলাইনসের মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীদের উন্নত এয়ার ট্রাভেল বা বিমান ভ্রমণের সুবিধা দেওয়ার লক্ষ্যে জিএমজি এয়ারলাইনস সম্প্রতি সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।এই চুক্তির আওতায় আমেরিকান এক্সপ্রেস কার্ডধারী প্রত্যেক গ্রাহক জিএমজি এয়ারলাইনসের বিমান টিকিট কেনার ক্ষেত্রে ৭ শতাংশ সাশ্রয়ের সুযোগ পাবেন। এই সুবিধাটি আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ডধারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। এ ছাড়া আমেরিকান এক্সপ্রেস করপোরেট কার্ডধারী কোনো কোম্পানি জিএমজি এয়ারলাইনস থেকে যেকোনো মাসে যেকোনো রুটে বা পথে ১০টি টিকিট কিনলে একটি ফ্রি পাবেন।সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ব্যবসা) সোহেল আর কে হুসেইন ও জিএমজি এয়ারলাইনসের প্রধান অর্থ কর্মকর্তা মাইকেল মরিয়াটি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (রিস্ক) এহসান খসরু, প্রধান যোগাযোগ কর্মকর্তা ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মাসরুর আরেফীন, ব্র্যান্ড প্রধান নাজমুল করিম এবং জিএমজি এয়ারলাইনসের বিপণন ও যোগাযোগপ্রধান আসিফ আহমেদ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।