সিটি ব্যাংক ও প্যালেস লাক্সারি রিসোর্টের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটি ব্যাংক ও প্যালেস লাক্সারি রিসোর্টের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় সিটি ব্যাংকের ই-কমার্স ইন্টারনেট গেটওয়ে ব্যবহার করে আন্তর্জাতিক ও স্থানীয় আমেরিকান এক্সপ্রেস, ভিসা ও মাস্টারকার্ড, ডেবিট এবং ক্রেডিট কার্ডের গ্রাহকেরা প্যালেস লাক্সারি রিসোর্টে অনলাইন বুকিং ও পেমেন্ট করতে পারবেন। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও প্যালেস লাক্সারি রিসোর্টের চিফ স্ট্র্যাটেজি অফিসার ইকবাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, প্যালেস লাক্সারি রিসোর্টের চিফ ফিন্যান্সিয়াল অফিসার হাসনাত সদরুদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।