প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংক ও বিল্ডিং ফর ফিউচারের (বিএফএল) মধ্যে একটি সহযোগিতা চুক্তি হয়েছে। এ চুক্তির আওতায় বিএফএলের গ্রাহকেরা সিটি ব্যাংকের হোম লোনের ক্ষেত্রে ‘জিরো’ প্রসেসিং ফির সুবিধা ভোগ করতে পারবেন। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইনের উপস্থিতিতে চুক্তিটিতে সই করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ ও বিএফএলের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল হক প্রবাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব ব্রাঞ্চেস আবদুর রহমান, বিএফএলের চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সাজিদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি