সিটি ব্যাংক ও মালিন্দো এয়ারের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সিটি ব্যাংক ও মালিন্দো এয়ারের মধ্যে সম্প্রতি ই-কমার্স চুক্তি হয়েছে। চুক্তির আওতায় মালিন্দো এয়ার সিটি ব্যাংকের ই-কমার্স ইন্টারনেট গেটওয়ের মাধ্যমে ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করে দেশীয় মুদ্রায় অনলাইন টিকিটের বিল নিতে পারবে। সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং মলিন্দো এয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ফ্যাং চুক্তিটিতে সই করেন। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের হেড অব কার্ডস মাজহারুল ইসলাম, হেড অব ব্র্যান্ড নাজমুল করিম চৌধুরী, মালিন্দো এয়ারের এরিয়া ম্যানেজার গুনাসেকর মারিয়াপ্পান। বিজ্ঞপ্তি