প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাংগ্স লিমিটেডের সঙ্গে এক্সক্লুসিভ অটো লোন পার্টনার হিসেবে একটি চুক্তি করেছে সিটি ব্যাংক। সম্প্রতি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও র্যাংগ্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শোয়েব আহমেদ চুক্তিতে সই করেন। চুক্তির আওতায় সিটি ব্যাংকের অটো লোন গ্রাহকেরা র্যাংগ্সের গাড়ি কেনার ক্ষেত্রে ১০% ইন্টারেস্ট রেট ও প্রসেসিং ফিতে ৫০% ছাড় পাবেন। এ ছাড়া সিটি ব্যাংকের অটো লোন গ্রাহকেরা র্যাংগ্স লিমিটেডের কাছ থেকে ৫০ হাজার টাকা নগদ ছাড়ও পাবেন। সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস গোল্ড ও প্লাটিনাম কার্ড মেম্বাররাও এই নগদ ছাড়ের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তি