প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে শতাধিক মায়ের এক মিলনমেলা আয়োজন করে সিটি ব্যাংক। এই মায়েদের সবাই সিটি ব্যাংকেই কাজ করেন। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গত রোববার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর কে হুসেইন। বিশেষ অতিথি ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহীন আনাম ও এশিয়াটিক থ্রি সিক্সটির ম্যানেজিং ডিরেক্টর সারা যাকের। উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন প্রমুখ। বিজ্ঞপ্তি।