সিটি ব্যাংক ক্যাপিটাল-ডিবিএল গ্রুপের চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিকল্প বিনিয়োগ আয়োজক’ হিসেবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স ফ্লামিঙ্গো ফ্যাশনকে (ডিবিএল গ্রুপ) ১০০ কোটি টাকা অর্থায়ন করার চুক্তি করেছে। সম্প্রতি বিজিএমইএ ভবনে ডিবিএল গ্রুপের অফিসে ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক ক্যাপিটালের সিইও এরশাদ হোসেইন, ডিবিএল গ্রুপের চেয়ারম্যান আবদুল ওয়াহেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম, সিটি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সোহেল আর কে হোসাইন এবং স্ট্রাকচার্ড ফাইন্যান্সের হেড তানজিম আলমগীর এবং সহযোগী অর্থায়ন প্রতিষ্ঠান আইপিডিসি, আইডিএলসি, ইস্টার্ন ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিজ্ঞপ্তি।