সিটি ব্যাংক তিনটি নতুন কার্ড এনেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সিটি ব্যাংক নতুন ধরনের তিনটি কার্ড বাজারে এনেছে। এগুলো হলো: মাস্টারকার্ড প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড, রেগুলার টাকা ডেবিট কার্ড এবং সিটি মানারাহ্ ইসলামিক ডেবিট কার্ড।গতকাল রাজধানীর স্থানীয় একটি হোটেলে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার আনুষ্ঠানিকভাবে নতুন এই কার্ডগুলো উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেন ও এহসান খসরু, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, কার্ড বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মাজহারুল ইসলাম এবং মাস্টারকার্ড ওয়ার্ল্ডওয়াইড আন্তর্জাতিক বিজনেস ডেভেলপমেন্টের প্রতিনিধি মুগিজানান আরকট সাম্বান্ধামূর্তি।এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মাস্টারকার্ড প্লাটিনাম ইন্টারন্যাশনাল ডেবিট কার্ডে বিশ্বের ১৯ লাখের বেশি মাস্টারকার্ড এটিএম বুথ ব্যবহারের এবং ৩২ লাখের বেশি মাস্টারকার্ড মার্চেন্ট আউটলেটে পেমেন্টের সুবিধা রয়েছে।