সিটি ব্যাংক নিয়ে এল সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড
সিটি ব্যাংক লিমিটেড ‘সিটিম্যাক্স আমেরিকান এক্সপ্রেস কার্ড’ নামে নতুন পণ্য নিয়ে এসেছে। গতকাল সোমবার পণ্যটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বলা হয়, নতুন পণ্যটি কোনো ক্রেডিট কার্ড নয়, ডেবিট কার্ড নয় কিংবা প্রি-পেইড কার্ডও নয়। এটি গ্রাহকের সঞ্চয়ী হিসাবের সঙ্গে সংযুক্ত এমন একটি কার্ড, যার সাহায্যে যেকোনো কেনাকাটা কিংবা রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করার পর আরও ১৫ দিন পর্যন্ত খরচ করে ফেলা টাকার ওপর সঞ্চয়ী হিসাবে সুদ আয় অব্যাহত থাকবে। কার্ডটি সারা দেশে আমেরিকান এক্সপ্রেসের শতাধিক ও বিদেশের নির্বাচিত আউটলেটগুলোতেও ব্যবহারযোগ্য।ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ নতুন এ কার্ডের উদ্বোধন করেন। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আজিজ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সোহেল হুসেইন ও ফারুক আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং রিটেইল ব্যাংকিংয়ের প্রধান জাবেদ আমিন।