সিটি ব্যাংক পেল ইউরোমানির সেরা ব্যাংক পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখ্যাত অর্থ ও বাণিজ্যবিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠান ইউরোমানি সিটি ব্যাংককে ‘বাংলাদেশের সেরা ব্যাংক ২০১৪’ পুরস্কার দিয়েছে। সম্প্রতি হংকংয়ে এক অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (সিইও) সোহেল আর কে হুসেইনের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
সিটি ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার এসব তথ্য জানানো হয়।
‘ইউরোমানি’ এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশের ব্যাংকগুলোর জন্য এই পুরস্কার চালু করেছে। ওই অনুষ্ঠানে বিশ্বের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর পাঁচ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
পুরস্কার নেওয়ার পর সিটি ব্যাংকের এমডি সোহেল আর কে হুসেইন বলেন, এই পুরস্কার ব্যাংকের চলার পথকে আরও উৎসাহিত করবে।