সিটি ব্যাংক লিমিটেড ও বাংলালায়নের মধ্যে চুক্তি স্বাক্ষর
সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ও বাংলালায়ন কমিউনিকেশনের মধ্যে সম্প্রতি বিজনেস সেভিংস প্রোগ্রাম চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির আওতায় সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডধারী এবং করপোরেট কার্ডধারীরা বাংলালায়নের ইউএসবি (ডংগল) ৯৯৯ টাকা হারে এবং ইনডোর ডিভাইস ওয়াই-ফাইসহ এক হাজার ৪৫০ টাকা হারে ব্যবহারের সুযোগ পাবেন, যার বর্তমান বাজারমূল্য দুই হাজার ৯৫০ টাকা।এই চুক্তিতে স্বাক্ষর করেন সিটি ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা এহসান খসরু এবং বাংলালায়নের কমিউনিকেশনের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. শফিউল হক চৌধুরী।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের রিটেইল ব্যাংকিংয়ের প্রধান ও চিফ কমিউনিকশনস অফিসার মাসরুর আরেফিন, কার্ড বিভাগের প্রধান আনোয়ার হোসেন এবং বাংলালায়নের বিক্রয় মহাব্যবস্থাপক মেজর (অব.) আহমেদ ফেরদৌস ও করপোরেট সেলসের প্রধান মো. রিয়াজুল কবির। বিজ্ঞপ্তি।