সিটি ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

২০১৪-১৫ অর্থবছরে কৃষি ও পল্লিঋণ বিতরণে লক্ষ্যমাত্রা অর্জন করায় সিটি ব্যাংককে বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ১১ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিনের হাতে সম্মাননা সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা এবং সিটি ব্যাংকের এসএমই ও অ্যাগ্রিবিজনেস সেন্টারের ভারপ্রাপ্ত প্রধান এম কে রাশেদুল হাসান। বিজ্ঞপ্তি।