প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিটি ব্যাংকের আমেরিকান এক্সপ্রেস কার্ড মেম্বাররা মালয়েশিয়ায় ভ্রমণের ক্ষেত্রে মালিন্দো এয়ারে বিশেষ সুযোগ পাচ্ছেন। এই সুযোগের আওতায় ওই কার্ড মেম্বাররা (ক্রেডিট ও ডেবিট কার্ড) ঢাকা থেকে কুয়ালালামপুর গন্তব্যে রিটার্ন ভ্রমণকালে ২৩ হাজার ৬০০ টাকায় পাবেন ইকোনোমি ক্লাসের একটি টিকিট এবং ৯২ হাজার ৫০০ টাকায় পাবেন বিজনেস ক্লাসের দুটি টিকিট। সম্প্রতি সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন এবং মালিন্দো এয়ারের পক্ষে এর বাংলাদেশ জিএসএর ব্যবস্থাপনা পরিচালক ফিলিপ ফানগ্ এ-সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। মালিন্দো এয়ারের ঢাকা ও চট্টগ্রাম বিক্রয় কেন্দ্র থেকে কার্ড মেম্বাররা এ সুযোগ নিতে পারবেন। ভ্রমণের সময়কাল থাকবে আগামী ৩১ মে পর্যন্ত। বিজ্ঞপ্তি।