সিটি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ‘সিটি মানারাহ্’র আনুষ্ঠানিক উদ্বোধন
সিটি ব্যাংক আনুষ্ঠানিকভাবে ইসলামিক ব্যাংকিং বিভাগ চালু করেছে।ঢাকার একটি হোটেলে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার ‘সিটি মানারাহ্’ শীর্ষক এই ইসলামিক ব্যাংকিং বিভাগের উদ্বোধন করেন।সংবাদ সম্মেলনে সিটি ব্যাংকের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান এম আজিজুল হক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল মান্নান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব রিটেইল ব্যাংকিং জাবেদ আমিন ও ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ইশরাত হোসেন খান উপস্থিত ছিলেন।সিটি মানারাহ্ হচ্ছে একটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংকিং-সুবিধা, যা ইসলামি শরিয়াহ অনুযায়ী পরিচালিত হবে। সিটি মানারাহেত যেসব আমানত ও বিনিয়োগ পণ্য রয়েছে —মানারাহ্ সেভিংস অ্যাকাউন্ট, মানারাহ্ কারেন্ট অ্যাকাউন্ট, মানারাহ্ টার্ম ডিপোজিট অ্যাকাউন্ট, মানারাহ্ মান্থলি ডিপোজিট স্কিম, মানারাহ্ পারসোনাল ফিন্যান্স ও মানারাহ্ অটো ফিন্যান্স প্রভৃতি সুবিধা। বিজ্ঞপ্তি।