প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যানে এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধনের মাধ্যমে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে সিটি ব্যাংক। আউটলেটটি যৌথভাবে উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক অন্তর্ভুক্তি বিভাগের জেনারেল ম্যানেজার মো. আবুল বশর এবং সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন। আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের প্রথম এজেন্ট মো. সিরাজুল ইসলাম, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও ফারুক মঈনউদ্দিন, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান কাজী মুর্তজা আলী। বিজ্ঞপ্তি