সিটি ব্যাংকের ওয়াক-আপ এটিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওয়াক-আপ এটিএম উদ্বোধন করল সিটি ব্যাংক। বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে এই অভিনব এটিএমের উদ্বোধন করেন সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনউদ্দীন, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, হেড অব অলটারনেট ডেলিভারি চ্যানেল মুস্তাফিজুর রহমান এবং হেড অব জেনারেল অ্যাডমিন ওয়াসিউর রহমান। বিজ্ঞপ্তি।