প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের জয়দেবপুরে গত শনিবার দি সিটি ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। ব্যাংকের পরিচালক আজিজ আল মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন ও বাদরুদ্দোজা চৌধুরী, অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।