সিটি ব্যাংকের গুলশান শাখা স্থানান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার গুলশান ১ নম্বরের ইউনাইটেড হাউসে গতকাল রোববার সিটি ব্যাংক লিমিটেডের গুলশান শাখা স্থানান্তর করা হয়েছে। শাখাটিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।প্রধান অতিথি হিসেবে শাখাটির স্থানান্তর কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কে মাহমুদ সাত্তার। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ব্যবসায়) সোহেল আর কে হুসেইন, উপব্যবস্থাপনা পরিচালক (পরিচালন) রায়হান উল আমীন, রিটেইল ব্যাংকিংয়ের প্রধান মাসরুর আরেফিন, ঋণঝুঁকি ব্যবস্থাপনার প্রধান এহসান খসরু এবং হেড অব ব্রাঞ্চেস জাবেদ আমিনসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।