সিটি ব্যাংকের নতুন এএমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসরুর আরেফিন
মাসরুর আরেফিন

মাসরুর আরেফিন সম্প্রতি সিটি ব্যাংক লিমিটেডের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ছিলেন। আরেফিন ২০০৭ সালে রিটেইল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন। ১৯৯৫ সালে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। পরে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক; আমেরিকান এক্সপ্রেস ব্যাংক; সিটিব্যাংক এনএ, বাংলাদেশ এবং ইস্টার্ন ব্যাংকে কাজ করেন। আরেফিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন। মাসরুর আরেফিন নিয়মিত সাহিত্যচর্চা করেন। তাঁর অনূদিত ফ্রানৎস কাফকা গল্পসমগ্র ২০১৩ সালের ‘ব্র্যাক-সমকাল সাহিত্য পুরস্কার’ এবং বাংলা একাডেমি কর্তৃক ‘বছরের সেরা প্রকাশনা’ পদক অর্জন করে। ২০১৫ সালে তাঁর অনূদিত হোমারের ইলিয়াড প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তি