প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় সম্প্রতি ব্যাংকের পরিচালক মোহাম্মদ শোয়েবকে চেয়ারম্যান ও তাবাসসুম কায়সারকে ভাইস চেয়ারপারসন নির্বাচিত করা হয়েছে। মোহাম্মদ শোয়েব ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান এবং রংধনু স্পিনিং মিলস, ফিনিক্স স্পিনিং মিল, ফিনিক্স টেক্সটাইল মিলস প্রভৃতি কোম্পানির পরিচালক। তিনি এর আগে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। সিটি ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ও ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড প্রচলনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তাবাসসুম কায়সার ২০০২ সালে সিটি ব্যাংকে পরিচালক হিসেবে যোগ দেন। তিনি বর্তমানে পারটেক্স অ্যাগ্রো লিমিটেডের চেয়ারম্যান এবং পারটেক্স স্টার গ্রুপ ও ফেয়ার হোম হাউজিংয়ের পরিচালক।
বিজ্ঞপ্তি