সিটি ব্যাংকের নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারপারসন
রুবেল আজিজ দি সিটি ব্যাংক লিমিটেডের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারপারসন হয়েছেন মেহেরুন হক। সম্প্রতি ব্যাংকের পরিচালনা পর্ষদের এক সভায় তাঁদের নির্বাচিত করা হয়।রুবেল আজিজ বর্তমানে পারটেক্স গ্রুপের বেশ কয়েকটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে আসীন রয়েছেন। কোম্পানিগুলো হচ্ছে—পারটেক্স বেভারেজ, পারটেক্স জুট মিল, পারটেক্স প্লাস্টিক ও পারটেক্স অ্যাকসেসরিজ। তিনি পারটেক্স অ্যাম্বার কটন মিলস, পারটেক্স সুগার মিলস এবং পারটেক্স ডেনিম লিমিটেডের পরিচালক।মেহেরুন হক ফিনিক্স ইনস্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের সঙ্গে জড়িত আছেন। বিজ্ঞপ্তি। সংশোধনীগতকাল ১ ডিসেম্বর প্রথম আলোর ১৫ পাতায় জাতীয় রপ্তানি ট্রফি বিতরণবিষয়ক খবরে ভুলবশত ‘২০১০-১১ অর্থবছরের রপ্তানি ট্রফি’ উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে এটি হবে ‘২০০৯-১০ অর্থবছরের রপ্তানি ট্রফি’। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।—বি.স.