প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দি সিটি ব্যাংক সম্প্রতি আবদুল ওয়াদুদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি এই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। মো. আবদুল ওয়াদুদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং মেলবোর্নের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি নেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের একজন ডিপ্লোমা অ্যাসোসিয়েট। ১৯৯৬ সালে ইস্টার্ন ব্যাংক লিমিটেডে (ইবিএল) ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে যোগ দিয়ে তিনি কর্মজীবন শুরু করেন। ২০১১ সালে তিনি সিটি ব্যাংকে ঋণঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বেও নিয়োজিত। ওয়াদুদ দেশে-বিদেশে করপোরেট ব্যাংকিং, ঝুঁকি ব্যবস্থাপনা ও ঋণ ব্যবস্থাপনা বিষয়ে নানা সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন।
বিজ্ঞপ্তি